২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা ২য় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্ন কাঠামো
বাংলা ২য় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্ন কাঠামো 🔖 এনসিটিবি ও বোর্ড কর্তৃক প্রকাশিত পরিপত্রটি নিচে তুলে ধরা হলো- বিজ্ঞপ্তি এতদ্বারা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক এবং ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা ২য় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে: 📢 বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে। 📢 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে। 📢 ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ...