Skip to main content

Posts

Showing posts with the label পরিপত্র

এমপিও নীতিমালা–২০২৫

  📘 এমপিও নীতিমালা–২০২৫ : গুরুত্বপূর্ণ দিকসমূহ ও পূর্ণ চেকলিস্ট বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হালনাগাদ নির্দেশনা ভূমিকা ২০২৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নতুন এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করেছে। নতুন নীতিমালায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিভাগ খোলা, যোগ্যতা, অনুপস্থিতি, প্রশাসনিক পরিচালনা—সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই পোস্টে সহজ ভাষায় নতুন নীতিমালার মূল দিকগুলো তুলে ধরা হলো, যাতে যেকোনো প্রতিষ্ঠান সহজেই নিজের যোগ্যতা যাচাই করতে পারে। 🪄  এমপিও নীতিমালা–২০২৫ : প্রধান পরিবর্তনসমূহ ✨ জ্যেষ্ঠ প্রভাষক (Senior Lecturer) পদ বাতিল নতুন নীতিমালায় কলেজ পর্যায়ে জ্যেষ্ঠ প্রভাষক পদ পুরোপুরি বাতিল করা হয়েছে। ফলে জনবল কাঠামো নতুনভাবে সাজানো হবে এবং প্রভাষক ও অধ্যাপকের দায়বদ্ধতা আরও স্পষ্ট হবে। ✨ প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের নতুন যোগ্যতা মাধ্যমিক বিদ্যালয়: মোট শিক্ষকতা অভিজ্ঞতা: ১৩ বছর প্রাসঙ্গিক পদে অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর কলেজে অধ্যক্ষ পদে: সহকারী প্রধান শিক্ষক/সমমান পদে ২–৩ বছর অভিজ্ঞতা মোট শিক্ষকতা অভিজ্ঞ...

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ

📣 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগে নতুন যুগের সূচনা — প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেবে NTRCA বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলা নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের অবসান ঘটাতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। বছরের পর বছর ধরে সাধারণ শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ দাবি জানিয়ে আসছিলেন— যেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) -এর মাধ্যমে সম্পন্ন করা হয়। অবশেষে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে উল্লিখিত সকল পদে নিয়োগ কার্যক্রম এখন থেকে NTRCA -এর মাধ্যমে পরিচালিত হবে। অফিস আদেশ 🔰 সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত স...

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগের নতুন পরিপত্র

📢এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগের নির্দেশনা-২০২৫ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি একটি পরিপত্র প্রকাশ করেছে যেখানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির পদে নিয়োগ প্রক্রিয়ার নিয়মাবলী ও পরীক্ষার কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই পরিপত্রে প্রার্থীদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। মূল বিষয়বস্তু 📌 শূন্য পদের তালিকা প্রকাশ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শূন্য পদ যাচাই করে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন জমা দিতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তালিকা পাঠাতে হবে। শূন্য পদ নির্ধারণে ২০২১ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করতে হবে। 📌 লিখিত পরীক্ষা বিষয়: বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, মানসিক দক্ষতা মোট নম্বর: ২০ বাংলা – ১০ সাধারণ জ্ঞান/ইংরেজি/মানসিক দক্ষতা – ১০ পাশ নম্বর: ৪০% 📌 ব্যবহারিক পরীক্ষা পদভেদে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। বাংলা টাইপিং (১০ মিনিট, ২০ শব্দ) → মোট নম্বর: ৫০ ইংরেজি টাইপিং...

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিল

 এ সংক্রান্ত পরিপত্রে যা বলা হয়েছে- প্রজ্ঞাপন  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো- (ক) বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না;  (খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট-ঘ এর (ক)-এ বিদ্যালয় অংশের ক্রমিক ২৪-এ 'সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)' পদের বিষয়ে এবং (খ)-এ কলেজ অংশের ক্রমিক ১৫-এ "শরীর চর্চা শিক্ষক" পদে নিয়োগের নিমিত্ত শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ও শর্ত অপরিবর্তিত থাকবে।

স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন শপথ পাঠ

প্রজ্ঞাপন  সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি 'শপথ' দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো:  "আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।  হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।  আ-মী-ন।" 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন নীতিমালা-২০২৪

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি 'ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, গভর্নিং বডি এবং নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধান-২০২৪' শিরোনামে শিক্ষাপরিচালনা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পূর্বে, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি এবং সদস্যদের জন্য কোনও নির্দিষ্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল না, যার ফলে আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই ব্যক্তিরা দেশব্যাপী এই জাতীয় পদে অধিষ্ঠিত হওয়ার উদাহরণ রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় এখন ন্যূনতম শিক্ষাগত প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করেছে। ওই গেজেটের কপিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি একসঙ্গে টানা দুই মেয়াদের বেশি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ২০১৯ সালের নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হতে ইচ্ছুক ব্যক্তিদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের পরিচালকদের জন্যও একই ধরনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। তদুপরি, হাইকোর্টের রায় অনুসারে, ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসাবে কেবল স্নাতক (...

© EdutechinfoBD 2017-