Skip to main content

Posts

Showing posts with the label লালন-গীতি

না জানি কেমন রূপ সে রূপের গৌরবে যার ত্রিভুবন মোহিত করেছে

 📢 না জানি কেমন রূপ সে রূপের গৌরবে ((লালন শাহ্)) ♦️♦️♦️ না জানি কেমন রূপ সে রূপের গৌরবে  যার ত্রিভুবন মোহিত করেছে।। দেখিতে রূপ হয় বাসনা,  কি সে হয় তার উপসনা,  কোথায় বাড়ি কোথায় ঠিকানা,  আমি খুঁজে পাইনে কোন দিশে ।। আকার কি সাকার ভাবিব,  নিরাকার কি জ্যোতি রূপ  একথা কারে সুধাব,  দুনিয়া সৃষ্টি করলেন কোথা বসে ।। রূপের দেশে গোল যদি রয়,  কি বলিতে কি বলা যায়  গোলে হরি বললে কি হয়,  লালন ভেবে না পায় দিশে ।। 💕💕💕

দেখ না রে মন দিব্য নজরে

📢দেখ না রে মন দিব্য নজরে (( লালন শাহ্ )) 🔔🔔🔔 দেখ না রে মন দিব্য নজরে চারিচাঁদে ঝলক দিচ্ছে মনিকোঠার ঘরে । হলে চাঁদের সাধন,  অধর চাঁদ পাই দরশন  চাঁদেতে চাঁদের আসন,  রেখেছে ঘিরে।। চাঁদে চাঁদ ঢাকা দেওয়া,  চাঁদে দেয় চাঁদে খেওয়া  জমিনেতে ফলছে মেওয়া,  চাঁদের সুধা ঝরে।। নয়নচাঁদ প্রসন্ন যার,  সকল চাঁদ হয় গো নেহার  লালন বলে বিপদ আমার,  গুরু চাঁদ ভুলে রে ।। ♦️♦️♦️

সুভাব দাও আমার মনে

📢  সুভাব দাও আমার মনে  (( লালন শাহ্ )) ❤️💕 সুভাব দাও আমার মনে  তোমার চরণ যেন ভুলিনে।। তুমি নিদয় যার প্রতি,  তার সদায় ঘটে কুমতি,  তুমি মনোরথের সারথী,  যথা লও যাই সেইখানে ।। তুমি মন্ত্রের মন্তরী,  তুমি তন্ত্রের তন্তরী  না বাজাও বাজবে কেনে।। জন্ম অন্ধ মোর নয়ন,  তুমি বৈদ সচেতন্  বিনয় করে কয় লালন,  জ্ঞান অঞ্জন দাও মোর নয়নে।। ♦️🎵♦️

কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না

 কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না ((লালন শাহ্)) ✨♦️✨ কি করি কোন পথে যাই  মনে কিছু ঠিক পড়ে না।  দোটানাতে ভাবছি বসে,  ঐ ভাবনা ।।  কেউ বলে মক্কা যেয়ে,  হজ্জ করিলে যাবে গোনা,  কেউ বলে ভাই মানুষ ভজে মানুষ হও না ।।  কেউ বলে পড়লে কালাম,  গায় সে আরাম ভেস্তখানা কেউ বলে ভাই,  ও সুখে ঠাঁই কায়েম রয় না ।।  কেউ বলে মুরশিদের ঠাঁই,  খুঁজিলে পাই মূল ঠিকানা  না বুঝিয়ে লালন ভেবে হয় দোটানা ॥ 🪄🎙️🪄

এই সুখে কি দিন যাবে

 এই সুখে কি দিন যাবে ((লালন শাহ্)) ✨🎙️🪄 এই সুখে কি দিন যাবে ।।  একদিন হুজুরে হিসাব যে দিতে হবে ।।  হুজুরে মন তোর আছে কবুলতি,  তা কি মনে পড়ে না নিতি,  বাকির দায় কখন আনিয়ে শমন,  পলকে তরঙ্গ তুফান ঘটাবে ।।  আইন মাফিক নিরিখ দিতে ওরে মন,  কেন এতো আড়ি গুড়ি তোর এখন,  পত্তন যে সময় হইলে জমায়  নিরিখ ভারি-পাতোল তাকি দেখ নাই ভেবে ।।  ছাড় ছাড় ও মন ছাড় রে বিকার,  সরল হয়ে যোগাও রাজকর,  এবার পলে বাকি উপায় কই আর দেখি  লালন বলে, দায়মাল হবি মন তবে ।। ♣️♣️♣️

খোদার কাছে আছি আমি বড় দেনাদার

 খোদার কাছে আছি আমি বড় দেনাদার ((লালন শাহ)) 🎤🎧 খোদার কাছে আছি আমি বড় দেনাদার। ও তাই আঁখিতে ঘুম নাই আমার ।। রোজ-ব-রোজ দেনা আমার যাচ্ছে বাড়িয়া কিছু না পাই ভাবিয়া, আমার তহবিলে নাই কানাকড়ি দেনা শোধ হলো না আর ।। দুনিয়াতে এমনি ধনী বল কেবা আছে, আমি যাব কার কাছে, তার কদম ধরে আরজ করে দুঃখ জানাবো আমার ।। মোল্লা-মুরশিদ আছে জেনেছি আখের, কার রোজগারের ফেকের। ফেরেব ধাপ্পা দিয়ে টাকা নিবে করে নাকো উপকার ।। শায়ের কহে মুসলিম ভাইরে তোমার যে দেনা কেউ তা শুধাতে পারবে না। ছেরে পৈত্রিক ধন আছে যাহার কাছে আছে গেলে জমিন হবে তাহার ।। মুহম্মদ নবী নামটি জাহের কেতাবে ধরলে তিনার জনারে। তিনি মেহের করে আপন পরে লালন কয় নিবে তোমার দেনা ভার ।। ♦️♦️♦️

© EdutechinfoBD 2017-