কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না ((লালন শাহ্)) ✨♦️✨ কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না। দোটানাতে ভাবছি বসে, ঐ ভাবনা ।। কেউ বলে মক্কা যেয়ে, হজ্জ করিলে যাবে গোনা, কেউ বলে ভাই মানুষ ভজে মানুষ হও না ।। কেউ বলে পড়লে কালাম, গায় সে আরাম ভেস্তখানা কেউ বলে ভাই, ও সুখে ঠাঁই কায়েম রয় না ।। কেউ বলে মুরশিদের ঠাঁই, খুঁজিলে পাই মূল ঠিকানা না বুঝিয়ে লালন ভেবে হয় দোটানা ॥ 🪄🎙️🪄